মিয়ানমারে আটক ১৯ বাংলাদেশি জেলেকে ফেরত বৃহস্পতিবার

নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্ত (ছবি: সংগৃহীত)মিয়ানমারে আটক ১৯ বাংলাদেশি জেলেকে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ফেরত দেওয়া হচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করবেন বলে কথা রয়েছে।

বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক জানিয়েছেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এই জেলেরা মিয়ানমারের চলে গিয়েছিলেন। পরে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা হয়। সব প্রক্রিয়া শেষ করে তাদের ফেরত আনা হচ্ছে। মিয়ানমার কৃর্তপক্ষ সাজার মেয়াদ কমিয়ে তাদের ফেরত দিচ্ছেন। সব দিক ভালো থাকলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের বিজিপি এদের হস্তান্তর করবেন।’

মিয়ানমারে চলে যাওয়া এই জেলেরা সবাই কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে। তবে কখন কীভাবে তারা মিয়ানমারে চলে গিয়েছিলেন সেব্যাপারে বিস্তারিত জানায়নি বিজিবি।

/এফএস/ 

আরও পড়ুন- 


পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৭

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না করপোরাল আজিজুলের

‘জীবনে এত বড় দুর্যোগ আর দেখিনি’