পাহাড় ধস: রাঙামাটিতে নিহতের সংখ্যা বেড়ে ১০৮

রাঙামাটিতে পাহাড় ধসপাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। জেলা প্রশাসিনের কন্ট্রোল রূম থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার নাগাদ উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে। এ নিয়ে চার পার্বত্য জেলায় প্রাণহানির সংখ্যা পৌঁছালো ১৪৯ জনে।

বৃহস্পতিবার উদ্ধারকাজ শুরুর পরপরই রাঙামাটি সার্কিট হাউজের পেছনে ধসে পড়া পাহাড়ের নিচ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে মানিকছড়িতে পাহাড় ধসের মাটি সরাতে গিয়ে নিখোঁজ সেনা সদস্য মো. আজিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অর্ধশতাধিক।

পাহাড় ধসে চট্টগ্রামে ৩০ জন, বান্দরবানে ৯ জন ও কক্সবাজারে দুইজন মারা গেছেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


বনানী থেকে আবারও একই দিনে ৩ যুবক নিখোঁজ!