সোমবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে রামগতির চর রমিজে অবস্থিত মেজর (অব.) আব্দুল মন্নানের পরিচালনাধীন সানম্যান গ্রুপের সোয়েটার ফ্যাক্টরির সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে রামগতি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের দাবি, চলতি বছরের ১৫ মার্চ রাতে কোনও ধরনের নোটিশ ছাড়াই রামগতি সোয়েটার ফ্যাক্টরি বন্ধ করে দেন মালিক পক্ষ। এরপর থেকেই ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ রয়েছে। অথচ রমজানের আগেই ওই ফ্যাক্টরিতে কর্মরত অন্তত সাড়ে তিনশ ছাটাইকৃত শ্রমিদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেননি মালিকপক্ষ।
তারা জানান, চরম দূরবস্থার মধ্যে রমজান মাস পার করলেও কেউ তাদের খোঁজখবর রাখেননি। তাই ঈদের আগে তাদের প্রাপ্য বেতন-ভাতার টাকা পরিশোধ না করলে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে রামগতি থানা পুলিশের পক্ষ থেকে এসআই মো. ফরিদ উদ্দিন জানান, সম্প্রতি মালিক পক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। ঈদের আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ফ্যাক্টরিটির মালিক মেজর (অব.) আব্দুল মান্নান।
/এআর/