শুক্রবার (২৩ জুন) সকালে ঈদ উপলক্ষে বান্দরবানে দুস্থদের মাঝে ভিজিএফএর চাল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয়ের ব্যবস্থাপনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক, রেইচা, কুহালং, রাজবিলা ও টংকাবতি ইউনিয়ের ৫ হাজার ৯০০ পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় সদর উপজেলার ৫টি ইউনিয়নে ৫ হাজার ৯০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
/বিএল/