নিহত মাহিমা উপজেলার ডুমরিয়া চাঁনপুর এলাকার মহিউদ্দিনের মেয়ে। অভিযুক্ত ইউছুফ পার্শ্ববর্তী বুড়িচং উপজেলা দয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে ডুমরিয়া চাঁনপুরে সপরিবারে ভাড়া থাকেন।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ধর্ষণ ও হত্যার শিকার মাহিমাকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হত্যাকারী ইউছুফ নগরীর পুরাতন গোমতী নদীতে লাশ ফেলে পালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে আটক করে মারধর করলে সে মহিমাকে ধর্ষণের পর হত্যার কথা শিকার করে।
তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে। আটককৃত ইউছুফকে থানা হাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
/এআর/