নিহত আসমার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার লংগদু উপজেলায়। সে নগরীতে একটি পোশাক কারখানায় কাজ করতো বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের স্টেশন অফিসার দিদারুল আলম জানান, এক নারী ট্রেনে কাটা পড়েছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে কবর্ত্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
/এমও/