হোয়ানক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির জানান, তার বাড়ির পাশে একটি পাহাড়ে জমে থাকা পানি সরাতে গিয়ে আকষ্মিক একটি পাহাড়ের অংশ বিশেষ আলমকে চাপা দেয়। এতে মাটির নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গত দুই দিনের বৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাব্য এলাকায় মাইকিং করা হয়েছে। এরপরও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার মানুষ সরছে না।
/এআর/