চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্হিনোঙর থেকে আসার পথে পতেঙ্গা সি বিচের কাছে উপকূলে তলা ফুটো হয়ে জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে। পরে একপাশ কাত হয়ে জাহাজটি ওইখানে আটকা পড়ে।
বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম মাস্টার বলেন, বৈরি আবহাওয়ার কারণে সিটি গ্রুপের একটি জাহাজ তলা ফুটো হয়ে পতেঙা সৈকতে আটকে যায় বলে শুনেছি। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি গম বোঝাই ছিল বলে জানা যায়।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘সিটি গ্রুপের একটি জাহাজ পতেঙ্গা উপকূলে আটকা পড়েছে বলে শুনেছি। জাহাজাটি মূল চ্যানেলের বাইরে আটক পড়ায় এতে জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না।’
/বিএল/