এক কাতারে ১০ ইউপি চেয়ারম্যান!

১০ ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলনসাবেক ছাত্রলীগ নেতা ও রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে ১০ ইউপি চেয়ারম্যান একসঙ্গে মাঠে নেমেছেন। রামু উপজেলা চেয়ারম্যান সমিতির ব্যানারে রবিবার রাতে এক সংবাদ সম্মেলন করে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ফিরোজ আহমদ ভুট্টোর কাছে পরাজিন হন একই ইউনিয়নের নুরুল ইসলাম বাঙালী। এরপর চেয়ারম্যান ভুট্টোর নামে একটি হত্যা মামলা করা হয়।

কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন,যারা অপহরণ, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে ঈদগড়কে অপরাধীদের অভয়ারন্য খাতায় নাম লিখিয়েছে,সেইসব মুখোশধারী ছদ্মবেশী পরাজিত দোসররা ইউপি চেয়ারম্যান ভুট্টোর উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সেসব মুখোশধারী অপরাধীদের সঙ্গে মোবাইলে কথোপকথনের রেকর্ড প্রশাসনের উচ্চ মহলে রয়েছে। আমরা সফল চেয়ারম্যান ভুট্টোর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাই।

 /এসটি/