সোমবার (৩১ জুলাই) সকালে টেকনাফ উপজেলার নেটং পাড়া ও হ্নীলা ইউনিয়নের মোচনী ছুরিখালে পৃথক অভিযান চালিয়ে নাফনদী পার হওয়ার সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা।
আটককৃতরা হলো, আবু ফয়াজ (৪০),শফিক (২০) ও রফিক (২৫)।
টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নাফ নদী পার হয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশে ঢুকবে এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালায়। এসময় একটি নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে এপারে আসলে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে। নৌকায় থাকা লোকজনের কোমরে বাঁধা অবস্থায় ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
টেকনাফ ২নং বিজিবির অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মোচনী ছুরি খালে অভিযান চালায়। এসময় নাফ নদীর পার হয়ে একটি নৌকার বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে তাদের ধাওয়া করা হয়। ওই নৌকা থেকে ৩টি বস্তা উদ্ধার করা হয়। সেখান থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।
/এসটি/