বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা

বান্দরবান জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হচ্ছে ( বান্দরবান প্রতিনিধি)

অন্যান্য বছরের মতো এবারও শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৬৭ কোটি ৬০ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এই বাজেট পেশ করেন।

জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ ২৬ শতাংশ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে সর্বনিম্ন ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে ১২ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৭৪০ টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে জন্য ৯৯ লাখ ৬৭ হাজার ৯৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ‘জেলার সব পর্যায় শিক্ষার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন, দারিদ্র হ্রাস করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা প্রকল্প গ্রহণ ও অবকাঠামো উন্নয়নসহ পর্যটন শিল্পের বিকাশ অর্জনে আমি এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সদস্যরা আলাপ আলোচনার মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নের বিষয়ভিত্তিক প্রকল্প হাতে নিয়েছি।

বাজেট অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম, নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার,জেলা পরিষদের সব সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/জেবি/

আরও পড়তে পারেন: নড়াইলে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ