এসময় আটককৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার মিউরকুল গ্রামের রহিম উল্লাহ (৬০), এনামুল হক (১৬), নাজির আহমদ (৬৫), মো. করিম (১৪), রফিক (১৪) ও ফারুক (১৪)।
চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোনের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সেন্টমার্টিনে অবস্থিত কোস্টগার্ড সদস্যরা অভিযান চালান। এসময় একটি মাছ ধরার ট্রলারে করে ছয়জন লোক মিয়ানমারের জলসীমানা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এসময় কোস্টগার্ড সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি করে। এসময় তিন লাখ ইয়াবা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মিয়ানমারের ওই ছয় নাগরিককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
/এফএস/
আরও পড়ুন- সাগর মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ, পূর্ণিমার অপেক্ষায় জেলেরা