নির্যাতিত শিশুদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের

ctg-1শিশুদের সব ধরনের আইনি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। রবিবার (৬ আগস্ট)জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ আশ্বাস দেন।

শিশু বিষয়ক কর্মকাণ্ডে নিয়োজিত পুলিশ সদস্যদের শিশু আইন ২০১৩ সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করে জেলা পুলিশ।

এসময় নুরে আলম মিনা বলেন, ‘নির্যাতিত শিশুদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। নির্যাতনকারী যতো প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘শিশু অধিকার সংরক্ষণে পুলিশ সদস্যদের সচেতন থাকতে হবে। শিশু আইন সম্পর্কে আসাদের সবার যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন, অন্যাথায় আমরা শিশুদের সুরক্ষা দিতে পারবো না।’

কর্মশালায় চট্টগ্রামের ৩২ জন কর্মকর্তা অংশ নেন। জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মো. মশিয়ার রহমান।

/এআর/