কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

আটক মোহাম্মদ আবদুল্লাহ কক্সবাজার শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাট মোহনা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহ (৫৫) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ২টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক আবদুল্লাহ কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাচা মিয়ার ছেলে। এ সময় উদ্ধার করা হয় ২টি দেশীয় তৈরি বন্দুক, ৮ রাউন্ড গুলি এবং ৪ প্যাকেট ভর্তি ৩৫ হাজারের বেশি ইয়াবা।

গোয়েন্দা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, এফবি মা-বাবার দোয়া নামের একটি ফিশিং ট্রলারে ইয়াবা আসার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ২টি দেশীয় বন্দুক, ৮ রাউন্ড গুলি এবং ৪ প্যাকেট ইয়াবাসহ একজনকে আটক করা হয়। ইয়াবাগুলো গণনা করে ৩৫ হাজারের বেশি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলা করে আটককৃতকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।

/বিএল/