ঘটনাস্থলে যাওয়া ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ খন্দকার এ তথ্য জানিয়েছেন।
নিহত আমিনুল ইপিজেড থানাধীন গ্রিন ভিউ মডেল স্কুলের ছাত্র।
এসআই ইউনুছ খন্দকার বলেন, দুপুরে আমিনুল বন্ধুদের সঙ্গে সাগর পাড়ে খেলতে যায়। খেলা শেষে তারা সাগরে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতে তাকে সাগরের দিকে টেনে নিয়ে যায়। পরে সেখানে থাকা তার বন্ধুরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমিনুলকে বাঁচাতে গিয়ে এসময় তার দুই বন্ধু পানিতে ডুবে আহত হয়।
/এআর/