ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৮টি দোকান পুড়ে ছাই

fire-1ব্রাহ্মণবাড়িয়া শহরের কোট রোডে সিটি সেন্টারের পাশে আগুন লেগে ৮টি দোকান পুরে ছাই হয়ে গেছে। রবিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুরে যাওয়া দোকানগুলোর মধ্যে ৫টি ফটোস্ট্যাট অপসেট পেপার হাউজ ও দুটি বেকারি রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিটি সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি সাইদুজ্জামান আরিফ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ অন্যান্য ব্যবসায়ী দোকান মালিকরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন।
তিনি আরও জানান, আগুনে ফটোকপি, অপসেট পেপার হাউজ,বেকারিসহ অন্তত ৮টি দোকান পুরে যায়। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আহমেদ জানান, আগুন লাগার ঘটনায় ৮/৯টি দোকান পুরে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।