চট্টগ্রামে ছয় ছিনতাইকারী গ্রেফতার

গ্রেফতার

চট্টগ্রামে তালিকাভুক্ত ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার (২৮ আগস্ট) রাতে নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি ছোরা, একটি চাপাতি ও পিস্তল সদৃশ একটি ছোরা উদ্ধার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গ্রেফতারকৃত ছয়জনকে পুলিশের তালিকাভুক্ত ছিনতাকারী বলে দাবি করেন।গ্রেফতারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন (৩৪), মো. আলী (২৮), মো. হেলাল (২৫), মিজানুর রহমান (২২), মো. বেলাল (২২) ও মো. রবিন (১৯)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারকৃত ছয়জন অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে থাকেন। তাদের অনেকের নামে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের মধ্যে দেলোয়ারের নামে নগরীর বিভিন্ন থানায় ছয়টি মামলা, মিজানের নামে একটি অপহরণ মামলা, আলী ও হেলালের নামে একটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে।

আরও পড়তে পারেন: সহিংসতায় আহত আরও ৯ রোহিঙ্গা চমেক হাসপাতালে