তরুণীসহ গুলিবিদ্ধ আরও দুই রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল (ফাইল ছবি)মিয়ানমারে গুলিবিদ্ধ এক তরুণীসহ আরও দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলাউদ্দিন তালুকদার।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে এক তরুণীসহ আরও দুই রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

হাসপাতালে ভর্তি হওয়া দুই রোহিঙ্গা হলেন তমব্রু এলাকার খালেদা (১৭) ও নালেমাখালী এলাকার আব্দুর রশিদের ছেলে মামুনুর রশিদ (১৯)।

এএসআই  আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুই জনের মধ্যে খালেদার পায়ে গুলি লাগে। তার পা ভেঙে গেছে। অন্যদিকে মামুনুর রশিদ শটগানের গুলিতে আহত  হওয়ার পাশাপাশি তার মুখের কিছু অংশ পুড়ে গেছে।’

তিনি জানান, এ নিয়ে গত চার দিনে ২২ রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে খালেদা একমাত্র নারী যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন:

আরও ৪৭৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি