সড়ক দুর্ঘটনায় আহত তিন রোহিঙ্গা শিশু চমেকে

চমেক, ছবি: সংগৃহীতমিয়ানমারের মংডু এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত তিনটি রোহিঙ্গা শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একটি বৃহস্পতিবার রাত এবং অপর দুটিকে শুক্রবার ভোরে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার একথা জানিয়েছেন।

আহত শিশু তিনটি হলো, মংডু থানার মেরুল্লা শিগ্গী পাড়ার সৈয়দ হোসেনের মেয়ে জোবাইরা (১০),শামসুল আলমের মেয়ে নূর ছাদেকা (৫)ও নয়াপাড়ার জাহেদ হোসেনের ছেলে ছাদেক (৪)। 

এএসআই বাংলা ট্রিবিউনকে বলেন,বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে দুটি পৃথক দুর্ঘটনায় আহত তিনটি রোহিঙ্গা শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে সড়ক দুর্ঘটনায় এই তিন শিশু আহত হয়েছে। তারা হাসপাতালের ১১-বি এবং ২৮ নম্বর ওয়ার্ডে রয়েছে।