দুই জেলা আমিরসহ জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

ব্রাক্ষমবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় জিদাহী বইসহ জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির সৈয়দ গোলাম সারোয়ার ও কুমিল্লা জেলা উত্তরের আমির আবদুল আউয়াল। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের ডাকবাংলোর মোড়ে অবস্থিত বেসরকারি হাসপাতাল মডেল জেনারেল হাসপাতাল থেকে তাদেরকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলো মোড়ে মডেল জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় হাসপাতালের ষষ্ঠ তলায় রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছে বেশকিছু জিহাদি বই পাওয়া গেছে।’ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।