কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে শহরে প্রবেশের সময় দেড়শ' রোহিঙ্গাকে আটক করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি ছোট ঝর্না এলাকা থেকে এসব রোহিঙ্গাদের আটক করা হয়। এসব রোহিঙ্গারা ট্রাকে টেকনাফ হয়ে কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায় প্রবেশের চেষ্টা করছিল।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রহমান জানান, আজ সকালে ট্রাক নিয়ে এসব রোহিঙ্গা শহরের দিকে যাচ্ছিল। জেলা প্রশাসক মো. আলী হোসেনের নেতৃত্বে প্রশাসনের একটি দল ক্যাম্পে যাওয়ার পথে ওই রোহিঙ্গাদের প্রতিরোধ করে ক্যাম্পে ফেরত পাঠায়।
তিনি বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা প্রতিদিনই কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায় প্রবেশের চেষ্টা করছে। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে মিয়ানমার সেনাদের নয়া কৌশল