ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন

ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে মৌড়াইল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনার পর সেখানে একটি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, ঘটনার পরপরই আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ডবল লাইন হওয়ায় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বগি লাইনচ্যুতব্রাহ্মণবাড়িয়া স্টেশনমাস্টার কামরুল হাসান তলুকদার এবং রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ম্যানেজার গাউছ আল মুনির জানান, ভোর ৫টার দিকে ঢাকাগামী তূর্ণা নিশীতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে অন্য একটি ইঞ্জিন এনে দুর্ঘটনা কবলিত তূর্ণা নিশীতার ওই চারটি বগি রেখে ভোর সাড়ে ৬টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে রেলওয়ে ঢাকা অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক গাউছ আল  মুনিরকে কল করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট জমা দেবো।’

আরও পড়ুন:
পদ্মায় আকস্মিক ভাঙনে নোঙর করা লঞ্চডুবি, নিখোঁজ অর্ধশত