আগুনে দগ্ধ এক রোহিঙ্গা শিশু চমেকে

চমেকআগুনে দগ্ধ এক রোহিঙ্গা শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। সাইফুল আরমান নামে ২৫ দিন বয়সী ওই শিশুকে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে আনা হয়। শিশুটির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

শিশুটির বাবা সৈয়দ নূর জানান, বৃহস্পতিবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ঘরে আগুন দেয় সেদেশের সেনাবাহিনী। এরপর তারা বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তার ছেলেকে কুতুপালং কমিউনিটি ক্লিনিকে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যালে আনা হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, রাতে ওই শিশুকে হাসপাতালে আনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের হাতে হাতে মোবাইল, ব্যবহার করছেন বাংলাদেশি সিম