দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উখিয়া উপজেলার থাইংখালী হাকিমপাড়া এলাকার মনির আহমদ (৪৫), ফরিদ আলম (৩০), নুরুল কবির (৩২), নুরুল আমিন বাবু (৩৫), জয়নাল আবেদীন (৩৫) ও শাহাব উদ্দীন। এরমধ্যে মনির আহমদকে ২০দিন এবং অন্যদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের প্রশাসনের ম্যাজিস্ট্রেট জুয়েল আহমদ।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, উখিয়া-টেকনাফে একটি দালাল চক্র রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই দালাল চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আরও পড়ুন: