তবে আবু সালেহের পরিচয় জানা যায়নি।
লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকজন যুবক মধ্যম বুরিশ্চর এলাকায় অস্ত্রসহ অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে আমরা রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কয়েকজন যুবক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া দিয়ে আবু সালেহকে আটক করি। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।’ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।