গ্রেফতারকৃত আবুল কালাম কুমিল্লা বরুড়া উপজেলার বাঁশপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
পুলিশ সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে আবুল কালম তার বড় ভাই জয়নাল আবেদীনের পরিত্যাক্ত বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা করেন।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল বাহার মজুমদার জানান, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ক্লু উৎঘাটন করতে গিয়ে বুধবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা শিকার করেছে সে।