আ.লীগ বাধ্য হয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে- আমির খসরু

বিএনপি’র সংবাদ সম্মেলন 

আওয়ামী লীগ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিয়ানমার যখন রোহিঙ্গাদের ওপর চরম অত্যচার নির্যাতন চালাচ্ছে, ঠিক তখন এপারের সীমান্তে হাজার হাজার অসহায় নারী পুরুষকে ঢুকতে না দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে সরকার। তারা মিয়ানমার সরকারের দমন নীপিড়নের নীতিতে যখন অবস্থান নেয়, ঠিক তখন সারাদেশের মানুষ একযোগে এর প্রতিবাদ করে। চাপে পড়ে সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।সোমবার (২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ এখন ত্রাণের রাজনীতি করছে। রোহিঙ্গারা যে সব এলাকায় অবস্থান করছে সেখানে কারো মানবিক সহায়তার ব্যানার দেখলে তা সরকারি লোক ও দলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলছে।

তিনি বলেন, ‘তারা অন্যের ত্রাণে নিজেদের ব্যানার ঝুলিয়ে বিতরণ করে, তারা ব্যানারের রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগ কূনৈতিক তৎপরতায় চরম ব্যর্থতার হওয়ার ফলে দেশে আজ রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কেন্দ্রী মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা সভাপতি শাহাজান চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস মিয়ানমারের