কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, সোমবার (২ অক্টোবর) ঠাকুরপাড়ার সন্ত্রাসী জুয়েল খান ওই এলাকার পিন্টু নামের এক যুবককে মারধর করে। পিন্টু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে মঙ্গলবার রাতে পুলিশ জুয়েল খানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। জুয়েল খানের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১০টি মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
আরও পড়ুন- লাইসেন্স না নিলে চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান: জেলা খাদ্য নিয়ন্ত্রক