কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী, হাকিমপাড়া, পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং অস্থায়ী ক্যাম্পে টেলিযোগাযোগ সেবা দিতে ১০টি বুথ চালু করেছে টেলিটক। এই সব বুথের মাধ্যমে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে রোহিঙ্গারা ফ্রিতে কথা বলার সুযোগ পাবেন। এর মাধ্যমে অসহায় রোহিঙ্গারা নিজেদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন বলে মনে করেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, টেলিযোগাযোগের সুবিধাটি যেন রোহিঙ্গারাও পায়। এ কারণে আমরা টেলিটকের মোট ১০টি বুথ বসিয়েছি। আমরা সুলভ মূল্যে টেলিটকের এই সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু আজ এসে দেখলাম যে তারা সেই সুলভ মুল্যও দিতে পারছে না। তাই মানবিকতায় তাদের একদম ফ্রিতে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। এতে করে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে তাদের স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন রোহিঙ্গারা। এছাড়া রোহিঙ্গাপ্রবণ এলাকায় নিরবচ্ছিন্ন ভয়েস সার্ভিস নিশ্চিত করতে টেলিটকের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। রোহিঙ্গারা যাতে অবৈধভাবে কোনও সিম ব্যবহার করতে না পারে সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন- রোহিঙ্গাদের যেভাবে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ