র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন বাসের চালক মো. রনি (৩৫),সুপারভাইজার সোহেল (৩৫) ও হেলপার আষাঢ় (১৯)।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম বহদ্দারহাট ফ্লাইওভারের মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় রিলাক্স পরিবহনের এই বাসে তল্লাশি করলে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ড্রাইভার ও তার দুই সহযোগী পরস্পর যোগসাজশে ইয়াবাগুলো পাচার করছিলেন। তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার ইয়াবা ও গ্রেফতারকৃতদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত চার