বান্দরবানে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বান্দরবানের হাফেজ ঘোনা সাইক্লোন সেন্টারে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ কার্যক্রম।
নির্বাচনের কারণে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দূরপাল্লার কোনও যানবাহন জেলায় চলাচল করেনি। এতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিগামী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।