৯১৩ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

-

চট্টগ্রামে একটি কাভার্ডভ্যান থেকে ৯১৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারগার হাট এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করছেন।

আটক দুজন হলেন, ইসমাইল প্রকাশ সাদ্দাম (২৭) এবং সোহেল সিকদার (৩০)।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কাভার্ডভ্যানটি চট্টগ্রামের দিকে আসছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় গাড়িতে তল্লাশি চালানো হলে ৯১৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনসিডিলসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়তে পারেন: বন্য হাতির আক্রমণে একই পরিবারের চার রোহিঙ্গা নিহত