ব্রাহ্মণবাড়িয়ায় দূরপাল্লার গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন সরাচ্ছে হাইওয়ে পুলিশ

হাইড্রোলিক হর্ণ অপসারণে কাজ করছে হাইওয়ে পুলিশ উচ্চ আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে চলাচলরত দূরপাল্লার ভারী যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ করছে হাইওয়ে পুলিশ। আজ রবিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অন্তত অর্ধশত ভারী যানবাহন থেকে তারা হাইড্রোলিক হর্ন অপসারণ করে।

হাইড্রোলিক হর্ণ অপসারণে কাজ করছে হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশের সিলেট জোনের সহকারী পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, বেশ কয়েকদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার ভারী যানবাহন থেকে হাইওয়ে পুলিশ সদস্যরা হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ চালাচ্ছে। আজ নির্ধারিত সময়ের শেষদিন। এরপর থেকে কোনও যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
খুলনায় বখাটের উৎপাতে স্কুলছাত্রীর আত্মহত্যা, গ্রেফতার ১