ডোনাল্ড ববিয়াশের নেতৃত্বে তিন সদসস্যের কানাডিয়ান প্রতিনিধি দল শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপক পেপি সিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দলটি রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। রোহিঙ্গাদের অকৃত্রিম সহযোগিতার জন্যে বাংলাদেশের ভূয়সি প্রশংসা করেন কানাডীয় প্রতিনিধিরা।
আরও পড়ুন- রোহিঙ্গাদের দায়িত্ব এককভাবে বাংলাদেশের ওপর চাপাবেন না: আন্তর্জাতিক সম্প্রদায়কে অ্যামনেস্টি