সোমবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এই কথা বলেন। বান্দরবান জেলায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার হওয়ার চেষ্টা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ও কর্মশালার আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘বান্দরবান জেলায় এ বছর ছয় হাজার ৫৮৬ জন নতুন ভোটারের নিবন্ধন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি খসড়া আকারে তা প্রকাশ করা হবে। নতুন ভোটার হওয়ার সময় তদারকির দায়িত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা কাজ করবেন।’
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ বিভিন্ন উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- রাখাইনে সেনা-তাণ্ডব থামেনি, পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে