তারেকের নামে পরোয়ানা: ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ফেনী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে মঙ্গলবার (২৪ অক্টোবর)  বিকালে এ কর্মসূচি পালন করা হয়।   

শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফায়ার সার্ভিস-এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পাঠান বাড়ি রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়। এছাড়া মিছিলে  স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।