আটক দুই ব্যক্তি হলেন-খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মতিন (৪৩) ও একই জেলার রামগড় উপজেলার বিনোদ বিহারী নাথের ছেলে বাদল কান্তি নাথ (২৮)। তারা দুই জন ট্রাক বোঝাই করে খাগড়াছড়ি থেকে কাঠগুলো চট্টগ্রাম নিয়ে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক মহালছড়ি থেকে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। এসময় কোনও ধরনের বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকভর্তি ৫৩৭ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। কাঠগুলো তারা দুই জন অবৈধভাবে সংগ্রহ করে নগরীর ফিরিঙ্গি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন- ‘ইভটিজিং’ এর প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ