বান্দরবানে কঠিন চীবরদান অনুষ্ঠান শুরু

কঠিন চীবরদান উপলক্ষে শোভাযাত্রা নানা আয়োজনে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবদান অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বান্দরবানের রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের উজানি পাড়া, মারমা বাজার ও ট্রাফিক মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উজানি পাড়া বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বোমাং সার্কেল চিফ রাজা উ চ প্রু, রাজপুত্র সাচিং প্রু বনিসহ রাজপরিবারের সদস্যরা। বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও দায়ক-দায়িকা ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর শতশত নারী-পুরুষ এই অনুষ্ঠানে অংশ নেয়।

টাটকা চীবর বুনন উৎসবপরে উজানি পাড়া বৌদ্ধ বিহার ও রাজগুরু বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় পঞ্চশীল গ্রহণ, সমবেত প্রার্থনা ও টাটকা চীবর বুনন উৎসব।

প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পরই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক মাস পর্যন্ত কঠিন চীবরদান অনুষ্ঠান পালন করে থাকেন। তাদের বিশ্বাস বুদ্ধ ও বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে এই চীবরদানের মাধ্যমে পূণ্য লাভ করা যায়।

আরও পড়ুন:

সেনাবাহিনী দেশের আস্থা ও গর্বের প্রতীক: রাষ্ট্রপতি