গ্রেফতার পাঁচ মাদক ব্যবসায়ী হলেন আবু সৈয়দ (৫৫), মো. আলী হোসেন (৪৫), মো. গিয়াস উদ্দীন (২৬), নুরুল ইসলাম (২৮) ও আবুল কাশেম (৪০)।
অধিদফতরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা পাচারের কাজ করে আসছিল। দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে আজ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের কোতোয়ালি সার্কেল পরিদর্শক এস এম শামসুল কবীর বাদী হয়ে মামলাটি করেন।