ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা

ফেনীফেনীর ফুলগাজীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ওষুধ দোকানির জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও কিসিঞ্জার চাকমা বাংলা ট্রিবিউনকে জানান, ফুলগাজী বাজারে রবিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফুলগাজী মেডিক্যাল হলের মালিককে ১০ হাজার টাকা, আজাদ মেডিক্যাল হলের মালিককে ৫ হাজার টাকা ও সুব্রত শর্মা মেডিক্যালের মালিককে ৪শ’ টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন,জেলা ড্রাগ অফিসার সালমা সিদ্দিকাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।