কক্সবাজারের তিনটি হাসপাতাল থেকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে সহকারী সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরকে সঙ্গে নিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, অপরিষ্কার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করার দায়ে ফুয়াদ আল খতীব হাসপাতাল থেকে ৩ লাখ টাকা, সি সাইড হাসপাতাল থেকে ৫০ হাজার টাকা এবং শেভরন হাসপাতালের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় র্যাবের অতিক্তি পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিখোঁজের দুই দিন পর রান্নাঘর থেকে শিশুর লাশ উদ্ধার