রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড

রাঙামাটিরংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু পরিবারের বাড়িঘরে তাণ্ডব চালানোর ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ বের হলে তা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া সভাপতিত্ব করেন।
বক্ত্যব চলার একপর্যায়ে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তার শেষ পর্যায়েও সমাবেশ করতে দেয়ানি পুলিশ।
এ বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বায়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া বলেন, 'সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করি। সমাবেশ চলাকালে হঠাৎ পুলিশ আমাদেরকে বাধা দেয়।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা মধু লাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে এ ধরনের পুলিশি বাধা নেক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে রংপুরের ঘটনারসঙ্গে জড়িতদের শাস্তি ও অগ্নিদুর্গতদের পুনর্বাসন করার দাবি জানাই।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, সমাবেশের অনুমতি না থাকায় তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি।