নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্ন বাস্তবায়নে ও দেশে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে সারচার্জের অর্থ ব্যবহারের দাবি জানানো হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান হুমায়ূন ভক্তরা।
হুমায়ূন ভক্তরা আরও বলেন, ‘বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল করতে এইখাত থেকে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এতে সারচার্জের মাধ্যমে সরকারের অর্জিত এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে পাশাপাশি আমাদের প্রিয় লেখকের স্বপ্ন পূরণ হবে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের চট্টগ্রামের সমন্বয়ক আবুল মুনসুর, সদস্য রাসেল আহমেদ, আইমান শাহরিয়ার, সোহরাব ফারুকী, শাহ পরান সজীবসহ প্রমুখ।