এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক কুদরত উল্যাহ টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ৪৪ শিক্ষার্থীর নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ জমা দিয়েছেন।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে টেস্ট পরীক্ষা দিয়েছিল ১৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ১০৭ জন। ৪৪ জন অকৃতকার্য হয়। তাদের ফরম পূরণ করতে দেওয়া হয়নি। এ কারেণে শিক্ষার্থীরা রবিবার রাতে দা-কুড়াল নিয়ে স্কুলে হামলা চালায়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ভাঙচুরের ঘটনায় স্কুল থেকে ৩০/৩২ জনের নামে অভিযোগ দেওয়া হয়েছে। এখনও মামলা হয়নি।