এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, 'সোমবার সকালে বাপ্পির কথিত স্ত্রী রাশেদা বেগম ও হুমায়ুন নামে দুজনকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়েছে।'
উল্লেখ্য, শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের একটি তিনতলা ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসাটি গত মঙ্গলবার এক মহিলা তার স্বামীসহ থাকবেন বলে ভাড়া নিয়েছিলেন। ডিসেম্বর মাসের এক তারিখ থেকে থাকার কথা থাকলেও বাসাটি ফাঁকা থাকায় গত বুধবার থেকে ওই বাসায় থেকে আসছেন ওই মহিলা। শুক্রবার রাতে ওই বাসায় থাকতে যান নিহত বাপ্পি। এরপর শনিবার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা আলী আহমদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।