নব গঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন কাউসার আহমেদ পলাশ। তিনি বুধবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের কাছে এই পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হাই।
তিনি বর্তমানে কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও মানব কল্যান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পদত্যাগ পত্রের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
পদত্যাগ পত্রে কাউসার আহমেদ পলাশ উল্লেখ করেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রে একই ব্যক্তি গুরুত্বপূর্ন দুটি পদে থাকার নিয়ম নেই। যেহেতু আমি কেন্দ্রীয় শ্রমিকলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছি। এই অবস্থায় জেলা আওয়ামী লীগের শ্রমিক বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তবে জেলা সদস্য পদে থাকতে কোনও সমস্য নেই। তাই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমাকে সদস্য হিসেবে রাখার জন্য অনুরোধ করেছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ কর অঞ্চলে নিবন্ধিত করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে