তিনি বলেন, 'অনেক প্রতিকূলতা অতিক্রম করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে মাসব্যাপী পণ্য মেলা শুরু হবে। এছাড়া ১০ ডিসেম্বর বিকালে স্টেডিয়াম সংলগ্ন সড়ক দ্বীপে বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এছাড়া মেলার কার্যক্রমের অংশ হিসেবে ৫ ডিসেম্বর নগরীর লালদীঘি মাঠে অনূর্ধ্ব-১৮ বিজয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু এবং ১১ ডিসেম্বর কর্ণফুলী নদীতে সাম্পান বাইচের আয়োজন করা হবে।'
তিনি আরও বলেন, 'প্রতি বছরই বিজয় মেলার আয়োজনের সঙ্গে নতুন নতুন তাৎপর্য সংযুক্ত হয়। এ বছর ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায় এবারের বিজয় মেলায় নতুন তাৎপর্য যুক্ত হয়েছে।'