সোমবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বাগবাড়ীর গণকবরে পুস্পার্ঘ অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। র্যালিতে বাদ্যযন্ত্র ও ঢাকঢোল বাজিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাধারণ মানুষরা অংশগ্রহণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় মিলিত হন মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির সূর্য সন্তান। তাদের কারণেই দেশ স্বাধীন হয়েছে এবং আমরা আজ স্বাধীনভাবে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়ারা বেগম, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান, পৌর মেয়র আবু তাহের ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাস প্রমুখ।