আগামী শনিবার চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক এসএমই মেলা। বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন মেলা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জামাল আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এবার মেলায় প্রাইম ও জেনারেল জোন মিলে ৫৮টি স্টল থাকছে। পণ্য ও সেবা খাতে ৩০টির অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতারা মেলা পরিদর্শন করতে পারবেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, এম এ মোতালেব ও অঞ্জন শেখর দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।