দেশের ১০টি বিভাগীয় অঞ্চলের প্রায় দুই শতাধিক কলেজের ১৪শ’ শিক্ষার্থীর মধ্যে বিভাগীয় অঞ্চলে দুই জন করে প্রতিযোগীকে বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ করা হয়। পরে ১০ বিভাগীয় অঞ্চলের মোট ২০ জনের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ৈ বলেন, ‘মোহছেনা নাহিয়ানের এই অর্জন প্রশংসনীয়। তার এই অর্জনে ভিক্টোরিয়া কলেজ তথা পুরো কুমিল্লা অঞ্চলের মুখ উজ্জ্বল হয়েছে।’
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের বলেন, ‘এ প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীরা মেধাকে আরও শাণিত করার সুযোগ পেয়েছে। মোহছেনার এই অর্জনে আমরা ভিক্টোরিয়া কলেজ পরিবার অনেক আনন্দিত।’